শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Download Photocard

কক্সবাজার প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে।

 সোমবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান, কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, সৈনিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। টেকনাফ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৯৪৮ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহের খাগডহরে টেকনাফ ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৭৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে এই ইউনিট দেশের অখণ্ডতা ও সীমান্ত সুরক্ষায় অসামান্য অবদান রেখেছে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আধুনিক সীমান্ত ব্যবস্থাপনায় তারা “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে দায়িত্ব পালন করছে।
১৯৭৯-৮০ সালে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যাটালিয়নের পাঁচ সদস্য শাহাদাত বরণ করেন। ১৯৯৯ সালে ব্যাটালিয়নটি অর্জন করে ‘বাংলাদেশ রাইফেলস স্ট্যান্ডার্ড পদক’। অপারেশন দাবানল, পাঞ্চিং টাইগার ও পূর্ব প্রাচীর—এই তিনটি ঐতিহাসিক অভিযানে তাদের বীরত্ব গৌরবের অংশ হিসেবে স্থান পেয়েছে।

২০১৫ সালের ১৫ নভেম্বর টেকনাফে দায়িত্ব গ্রহণের পর থেকে ব্যাটালিয়নটি সীমান্ত সুরক্ষা, মাদক ও মানবপাচার রোধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করছে। সততা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলাকে মূলনীতি হিসেবে গ্রহণ করে প্রতিটি সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

গত এক বছরে (২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) টেকনাফ ব্যাটালিয়ন ১৭৯ জন আসামিকে গ্রেফতার করেছে, উদ্ধার করেছে ২.০৮৮০৩ কেজি স্বর্ণ, ৪.২০৬ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫৭ লাখের বেশি ইয়াবা ট্যাবলেট। জব্দ করা হয়েছে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদসহ প্রায় ২১৮ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য।

বিজিবির ইতিহাসে প্রথম ও একমাত্র ইউনিট হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন উপকূলীয় অঞ্চলে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে, যার মাধ্যমে ৩০ কিলোমিটার উপকূল এবং ২৩ কিলোমিটার সমুদ্রসীমা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ব্যাটালিয়নটি গত এক বছরে ৪৪০ জনকে শীতবস্ত্র বিতরণ, ৮টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১ হাজার ০৯৭ জনকে চিকিৎসাসেবা এবং প্রায় ১ হাজার জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়া মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতিতে ৩৪ জন নিরাপত্তা সদস্যের নিরাপদ প্রত্যাবাসন, ৩৮৭ জন অপহৃত ভুক্তভোগীর উদ্ধার ও ৮৭ জন মানবপাচারকারীর আটক করেছে। বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মির নিকট আটক ১২৪ জন বাংলাদেশি জেলে ও ১৮টি নৌকা ফেরত আনা সম্ভব হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘যতদিন উড়বে লাল-সবুজ পতাকা, ততদিন বিজিবি দেশের সর্বদক্ষিণ সীমান্তে দুর্ভেদ্য প্রাচীর হয়ে থাকবে। আমরা শপথ নিয়েছি—দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করব না।’

দেশপ্রেম, পেশাদারিত্ব ও আত্মত্যাগের আদর্শে টেকনাফ ব্যাটালিয়ন আজ জাতির গর্ব ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০