শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

বিয়ানীবাজারে বিজিবির বিশেষ অভিযানে কোটি টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

Download Photocard

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযানটি পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার ৩ নম্বর দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২,৯০০ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ২,৫০০ পিস ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, ১৮,০০০ পিস কাভেরী মেহেদী। যার সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান জানান, উদ্ধারকৃত পণ্যগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০