ফটোকার্ড
মোঃ জুবায়ের হোসেন, বেলকুচি উপজেলা প্রতিনিধি :
“বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) বেলকুচি পৌরসভার চালা এলাকায় সাবেক পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. আব্দুল মান্নান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মো. আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম (শফি), মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতি লি.-এর সাবেক সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা মো. মোয়াজ্জেম হোসেন (কিবরিয়া), বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি ও প্রেসক্লাবের উপদেষ্টা মো. মোখলেসুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মো. আমানউল্লাহ আমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ সংযোগ-এর প্রতিনিধি সাংবাদিক মো. রোকন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মো. আশিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মিন্টু মিয়া, কার্যনির্বাহী সদস্য মো. সুমন আহম্মেদ, মো. জুবায়ের হোসেন এবং তানজিম আহম্মেদ রিয়ালসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।




