,
সর্বশেষ
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
পরিবেশ রক্ষায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার বৃক্ষরোপণ
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা
বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
প্রেমের সম্পর্কের আড়ালে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে
এনায়েতপুরে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা,খুকনীতে ডা. মোফাজ্জল ও জালালপুরে আনোয়ার
সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী নানা আয়োজনে পালিত
সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের শুভ উদ্বোধন
কুষ্টিয়ার খোকসায় জোড়া খুন,নেপথ্য আধিপত্য বিস্তার ও মাদক

সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী নানা আয়োজনে পালিত

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে মালসাপাড়া পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ, বৃক্ষরোপণ এবং বাদ জোহর মাদ্রাসার ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ ও মরহুমের পরিবারের উদ্যোগে মালসাপাড়া পৌর কবরস্থান প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা ড্যাবের সভাপতি ও মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা ডা. এম. এ. লতিফের সভাপতিত্বে এবং স্মৃতি সংসদের সদস্য সচিব আখতারুজ্জামান আখতার ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মির্জা মোস্তফা জামান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পৌরসভার সাবেক মেয়র ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর থানা বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ওহেদুজ্জামান মিনু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস শফিউল আলম ডলার এবং জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ডা. এম. এ. লতিফ বলেন, “মরহুম মির্জা মোরাদুজ্জামান ছিলেন একজন সৎ, জনদরদি ও গণমানুষের নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ, সততা ও জনগণের প্রতি নিবেদিত কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। তাঁর স্মৃতিকে ধারণ করে আগামী প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।”
আলোচনা সভা শেষে মরহুম মির্জা মোরাদুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ