শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন , বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হাই সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও দক্ষ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা অপরিহার্য। আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদের প্রস্তুত হতে হবে।”

এছাড়াও প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম। তিনি তরুণ প্রজন্মকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম,টেক্সজেন গ্রুপের মহাব্যবস্থাপক আলহাজ্ব শেখ আব্দুস ছালাম,বাংলাদেশ তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল ভূঁইয়া,সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম,
উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন,বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক,
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম এবং জেলা মজলিসে শূরা সদস্য ও সহ-সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রশিদ শামীম।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০