শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাস মেয়াদে অনুমোদন

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাস মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে। আন্দোলনের মুখে স্থগিতের আঠারো দিন পর বঞ্চিতদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। 

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেইসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

ছয় মাস মেয়াদি নতুন এই আহ্বায়ক কমিটিতে অপরিবর্তিত রয়েছে আহ্বায়ক এবং সদস্য-সচিবের পদ। এবারও আহ্বায়ক হয়েছেন সজীব সরকার এবং মেহেদী হাসান হয়েছেন সদস্য সচিব। 

এছাড়াও কমিটিতে স্থান পেয়েছে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

এর আগে ৮ ফেব্রুয়ারি সজীব সরকারকে আহ্বায়ক ও মেহেদী হাসানকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু, সংগঠনটির একাংশের আন্দোলনের মুখে ১০ ফেব্রুয়ারি (সোমবার) রাতে পূর্বঘোষিত সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটি স্থগিত করে দেয় কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০