শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ কমিটি বিলুপ্তির দাবিতে মহা সড়ক অবরোধ

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন। দাবী আদায় না হলে আগামীকাল ২৪ঘন্টার আল্টিমেটাম দিবেন বলে তাঁরা জানান।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিম গোল চত্বর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এসএস রোডের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৬ ঘণ্টার মধ্যে নতুন কমিটি বাতিলের দাবি জানান। ওই সময় ঘোষণা দেওয়া হয় এ দাবি না মানলে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকড করা হবে। একই সঙ্গে এ প্রহসনের কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা একপত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০