শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার

ভাঙ্গায় তারেক রহমানের পক্ষ থেকে হাসপাতাল ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

Download Photocard

ভাংগা(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাংগায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে৷
রবিবার(১৬ মার্চ) বিকেলে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভাংগা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

ইফতার সামগ্রী তুলে দেন ভাংগা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব(স্থগিত কমিটি) সজিব মাতুব্বর।
এসময় সজিব মাতু্ব্বর বলেন, জননেতা তারেক রহমানের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল রোগীকে ইফতার সামগ্রী দিতে পেরে আমরা আনন্দিত। তিনি এসময় সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে বলেন৷ তিনি আরো বলেন, পূর্বেও আমরা এই কর্মসূচিগুলো পালন করেছি এবং আগামী দিনগুলোতেও আমাদের এই কর্মসূচিগুলো চলমান থাকবে৷ 
এবিষয়ে ভাংগা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের বলেন,
জননেতা তারেক রহমানের পক্ষ থেকে সকল রোগী, ডাক্তার এবং হাসপাতালের স্টাফদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করায় তিনি সকলকে ধন্যবাদ জানাই। বিএনপি অতীতে অনেক ভালো কাজ করেছে। আশা করবো সামনে দিনগুলোতেও সেই ভালো কাজের ধারা চলমান থাকবে৷

হাসপাতালে ইফতার সামগ্রী বিতরণ শেষে ভাংগা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে ভ্যানচালক ও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং সকলের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া হয়৷

এসময় ভাংগা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০