বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন
সাফ অনুর্ধ ২০ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মানিকের নৈপুনে সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সম্মাননা স্মারক প্রদান
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন
সলঙ্গার রামকৃষ্ণপুরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন
সলঙ্গায় শাহীন স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন
জামালপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জানা যায়, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ভাঙ্গুড়া উপজেলায় আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চৌকশ কর্মকর্তা মো. আব্দুর রউফ।

বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, প্রশিক্ষিকা আফরোজা খাতুন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, উপজেলা আনসার সহকারী কোম্পানী কমান্ডার ওমর ফারুক

, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা আছাদুল হক, ওয়ার্ড দলনেত্রী রেশমা খাতুন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা আব্দুর রউফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।

বিদায়ী আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ তার বক্তব্যে বলেন, ভাঙ্গুড়া উপজেলায় জানি না নিজের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি।আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি। এ উপজেলায় যোগদানের পর থেকেই আনসার-ভিডিপি’র ভাতাভোগী সদস্যসহ সবার সহযোগিতায় কাজ করার সুযোগ পেয়েছি। আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। সবাই যে ভালোবাসা দেখিয়েছেন তা আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে ইনশাল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০