শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদন্ড

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬ ) উপজেলার সরদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— সানোয়ার (৪২), পিতা মৃত তমিজ উদ্দিন এবং সুমন (৪০),পিতা আবুল কালাম আজাদ।
উভয়েই ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ‘টেপেন্ডলার’ নামক মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাবনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই আসামীকে প্রত্যেক কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আরো কঠোর অবস্থান বজায় থাকবে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
২ এপ্রিল ২০২৬

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০