,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় সড়কের পাশে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ; তদন্তে বন বিভাগ
তাড়াশে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে থানা পুলিশের আলোচনা সভা
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয়, যা বললেন সাইদুর রহমান বাচ্চু
আগামী ৩১ অক্টোবর ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার,গ্রেপ্তার ৭
তাড়াশে যৌন হয়রানি মামলার আসামি গ্ৰেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাংবাদিক মাসুদ রানা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ; ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় সড়কের পাশে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ; তদন্তে বন বিভাগ

ফটোকার্ড

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাশিপুর মোড় পার হয়ে পাটুলিপাড়া অভিমুখে যাওয়ার পথে সড়কের বাম পাশে থাকা গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসিন নামের এক ব্যক্তি গাছগুলো বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া,গাছগুলো মন্ডুতোষ এলাকার ইউসুফ নামের এক ব্যাপারী কিনেছেন বলেও স্থানীয়দের দাবি।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশের গাছ জন সম্পদ হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেগুলো কাটা ও বিক্রি করা আইন বিরোধী। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহাসিন বলেন,“এটি আমার বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। আমাদের নিজস্ব জমির ওপর দিয়েই এই সংযোগ সড়কটি হয়েছে। গাছগুলোও আমাদের জমির এবং আমাদেরই মালিকানাধীন। এগুলো কোনো সরকারি সম্পত্তি নয়।”

অন্যদিকে, গাছ ক্রয়ের বিষয়ে ইউসুফ ব্যাপারীর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলার বন বিভাগের কর্মকর্তার দায়িত্বে থাকা গোলাম মর্তুজা বলেন, “বিষয়টি আমরা দেখছি। যদি তারা গাছ কেটে থাকে, তাহলে ঘটনাটি খতিয়ে দেখা হবে। আমি ঘটনাস্থলে অফিসের লোককে পাঠাচ্ছি। পরিদর্শনের পর বোঝা যাবে গাছগুলো বন বিভাগের নাকি সড়ক বিভাগের অধীন, অথবা ব্যক্তিমালিকানাধীন।”

প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র ১।

শেয়ার করুনঃ