শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ভাঙ্গুড়ায় সার মজুত ও বেশি দামে বিক্রি অভিযোগে তিন ডিলার কে জরিমানা

Download Photocard

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি পন্য সার মজুত রেখে কৃষকদের কাছে বিক্রি না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনজন সার ডিলার কে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান সহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে সার ডিলারদের বিরুদ্ধে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেখা যায়, কয়েকজন ডিলার তাদের গুদামে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের কাছে তা বিক্রি না করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ভাঙ্গুড়া বাজারের সার ডিলার মোঃ হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের মোঃ মিজানুর রহমানের গুদামে সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের কাছে বিক্রি না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারা লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া ভাঙ্গুড়া বাজারের আরেক সার ডিলার মোঃ জায়েদ হায়দারের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত বাজার তদারকি করছে। কোনো ডিলার যদি সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করেন বা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে সার ডিলারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০