শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভিত্তিহীন অভিযোগের মুখে এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশন: তদন্তে সহযোগিতার আশ্বাস

Download Photocard

মোঃ সোহান সেখ:

সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশন সম্পর্কে কিছু বিভ্রান্তিকর ও একপাক্ষিক অভিযোগ উঠে আসার পর জেলা প্রশাসনের একটি দল প্রাথমিক তদন্ত পরিচালনা করেছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন-এর নেতৃত্বে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)-এর উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান খান এবং অন্যান্য কর্মকর্তারা এ্যালবাট্রস ফিলিং স্টেশনে আসেন। প্রাথমিক পর্যায়ে তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কিছু অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

এ্যালবাট্রস এনার্জীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। গ্যাস সরবরাহ ও অন্যান্য সেবায় গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কিন্তু সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।

এ বিষয়ে পিজিসিএল-এর উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান খান বলেন, আমরা অভিযোগের সত্যতা যাচাই করতে এসেছি। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের অনিয়ম পাওয়া যায়নি। তবে ডিসপেন্সারের কার্যকারিতা আরও ভালোভাবে যাচাই করা হবে।

এদিকে, এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সবসময় সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করি এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করি।

অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার আগেই একতরফাভাবে অপপ্রচার করা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে এবং কোনো অনিয়মের প্রশ্নই ওঠে না।

তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০