শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ভূঁইয়াগাঁতীতে অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে দুই ইরানি যুবক কে গণপিটুনি

Download Photocard

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে অজ্ঞানপার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। রোববার (২৫ মে) দুপুর পৌনে ১টার দিকে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুলে রোডের ভৌমিক মার্কেটে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে আহত ইরানি দুই নাগরিক হলেন আস্কান (২৯) ও হুসাইন (৩৩)।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই দুই ইরানি যুবক টাকা ভাঙানোর কথা বলে ভৌমিক মার্কেটের ফিডের দোকানে প্রবেশ করেন। এসময় টাকার সঙ্গে চেতনানাশক ওষুধ ব্যবহারের মাধ্যমে ফিডের দোকানদার আব্দুল বাবুকে অজ্ঞান করেন তারা। এতে বিদেশিরা যা বলছিলেন তাই করছিলেন বাবু।
একপর্যায়ে বাবু তার দোকানের ক্যাশ বাক্স থেকে বেশ কিছু টাকা তাদের হাতে দেন। বিদেশিদের পকেটে সেগুলো রাখার সময় কিছু টাকা পড়ে যায়। বিষয়টি একই মার্কেটের জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাসের নজরে আসে। পরে তিনি ‘মার্কেটে অজ্ঞানপার্টি ঢুকেছে’ বলে চিৎকার দেন। এতে আশপাশে থাকা প্রায় শতাধিক লোক জড়ো হয়ে ইরানি যুবকদের গণপিটুনি দেয়।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব  জানান, ঘটনাস্থল থেকে ওই দুই ইরানিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঢাকা ফেরার পথে ভূঁইয়াগাঁতী এলাকায় বাস থামালে তাদের সঙ্গে থাকা একটি পুরাতন নোট পরিবর্তন করতে গেলে গণপিটুনির শিকার হন তারা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০