শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মহাদেবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান

Download Photocard

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি : এস এ উজ্জ্বল মহাদেবপুরে বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এ আয়োজন করে। সংবর্ধনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট এবং নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

অবসরে যাওয়ার পর মৃত শিক্ষকদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা এ সংবর্ধনা গ্রহণ করেন। এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলাম।

উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান, খাঁপুর হাজী ধনেজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ইমন, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সানোয়ার হোসেন মানিক,

বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমজাদ হোসেন, বিলছাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান,

জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চান্দাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, বকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইয়াচিন আলী প্রমুখ।

উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত, মৃত্যু জনিত এবং পদত্যাগী মোট ৪২ জন শিক্ষককে মহাদেবপুর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০