শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মহাদেবপুরে কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

Download Photocard

নওগাঁ মহাদেবপুর প্রতিনিধিঃএস এ উজ্জ্বল,
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষে নজরুল মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : আইনুল ইসলামের এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে নায়েবে আমির মো: রফিকুল ইসলাম রফিক, মালঞ্চ কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক মো:তৌফিকুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন কিন্টার গার্ডেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

এতে করে দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বেসরকারি, কিন্ডারগার্ডেন ও এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরাও হতাশ ও বঞ্চিত হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে।

অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে।

তারা আরো বলেন,জাতি যখন বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ, তখন এমন সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিভেদ সৃষ্টি করবে। অতীতে দেখা গেছে, বেসরকারি স্কুল ও কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করেছে।

প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা সকল কিন্ডারগার্ডেনের পক্ষে অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিল করে দেশের সকল সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০