শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

Download Photocard

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: এস এ উজ্জ্বল : নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মাকসুদা খানম। 

জানা গেছে সুশাসন মানবাধিকার গনতন্ত্র এবং টেকসই উন্নয়নে স্বাধীনভাবে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি করে জলবায়ু পরির্বতন ও পরিবেশগত অবক্ষয়ে সবচেয়ে ঝুকিপূর্ণ জনগোষ্টির অধিকার সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে মহাদেবপুর উপজেলার সদর, হাতুর, খাজুর, এনায়েতপুর, উত্তরগ্রাম ও চেরাগপুর ইউনিয়নে কাজ করছে। 

ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন এ প্রকল্প বাস্তবায়ন করছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহাম্মদ এরশাদ, প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক ওবায়দুল হক বাচ্চু, এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার তামান্না জাবীন প্রমুখ। 

সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সিএসও সদস্যরা অংশ গ্রহণ করেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০