Download Photocard
নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি: এস এ উজ্জ্বল
নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতোয়ার হোসেন (৪৫) নামের এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে ২০২৫ খ্রিঃ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আতোয়ার হোসেন উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে।
নিহত আতোয়ার মহাদেবপুরে তার কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কা খেয়ে সে সাইকেল থেকে পরে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করেন। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ঘাটক ট্রাকসহ তার চালককে আটক করে।






