শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মহাদেবপুরে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ,অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি-ইউএনও’র

Download Photocard

নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি: এস এ উজ্জ্বলঃ
মহাদেবপুরে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার হুশিয়ারী-ইউএনও’র। গত এক সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

১৭ এপ্রিল বৃহস্পতিবার মহাদেবপুর সদর, মাতাজীহাট, খাজুর বাজার, ছাতিয়ানতলী বাজারসহ বিভিন্ন হাটবাজারে আজ পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা দরে। পেঁয়াজের এ আকস্মিক দাম বৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছে সাধারণ ক্রেতারা।

প্রতি বছর রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ে। কিন্তু এ বছর রমজান মাসেই ক্রেতাদের নাগালের মধ্যে ছিল পেঁয়াজের দাম। অভিজ্ঞ মহল মনে করেন, রমজান মাসে রাজধানী থেকে উপজেলা পর্যায় পর্যন্ত প্রশাসন বাজার মনিটরিংয়ে ছিল স্বরব। ঈদের পরে বাজার মনিটরিং কিছুটা হলেও শিথিলতার কারণেই অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে অবৈধ মজুদ করে নিজেদের ইচ্ছেমত বাজারে দাম বাড়াচ্ছে পেঁয়াজের।

পেঁয়াজ উত্তোলন মৌসুমের শুরুতে এবার পেঁয়াজের দাম অত্যন্তই কম ছিল। প্রতি কেজি পেঁয়াজ ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হয়েছেন কৃষকরা। এতে প্রান্তিক কৃষক তার উৎপাদন খরচই তুলতে পারেনি।

এখন কৃষকদের ঘরে তেমন পেঁয়াজ নেই। প্রান্তিক কৃষকদের ঘরের পেঁয়াজ শেষ হওয়ার পরেই আড়ৎদাররা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলা সদরের একতা শস্য ভান্ডারের মালিক মো: ফয়জুল ইসলাম জানান, গত এক সপ্তাহ আগে পাইকারী বাজার থেকে ১ হাজার থেকে ১১শ টাকায় এক মণ পেঁয়াজ কেনা যেত।

এখন সে পেঁয়াজের দাম পাইকারী বাজারেই ২ হাজার থেকে ২২শ টাকা কিনতে হচ্ছে। এ কারণে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে বলেও তিনি জানান। আড়ৎদারদের অতিরিক্ত মজুদের কারণেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে বলেও বাজার সম্পর্কে ওয়াকিবহাল সূত্রগুলো মনে করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধভাবে কেউ পেঁয়াজ মজুদ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০