সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে সিরাজগঞ্জ তথা দেশের সকল মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু।
মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠে উৎপাদন, শিল্প ও জাতীয় উন্নয়নের ভিত্তি, যা দেশের অগ্রযাত্রাকে অব্যাহতভাবে এগিয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এস এম রঞ্জু বলেন, শ্রমিক অধিকার নিশ্চিতের ক্ষেত্রে কেবল আনুষ্ঠানিকতা বা প্রতীকী কর্মসূচি নয়, বরং বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। একই সঙ্গে বিদ্যমান বৈষম্য দূর করতে রাষ্ট্র, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধি ও বাস্তবমুখী উদ্যোগ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।
মে দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে শ্রমিকদের অধিকার সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি নেতা এস এম রঞ্জু।





