শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা: মির্জা মোস্তফা জামান

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধতার ওপর গুরুত্বারোপ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। একই সঙ্গে তিনি দেশের সকল মেহনতি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা জানিয়েছেন।

মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় মির্জা মোস্তফা জামান বলেন, শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রমই জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের বিনিময়ে গড়ে ওঠে উৎপাদন, শিল্প ও সামগ্রিক উন্নয়নের ভিত্তি, যা দেশের অগ্রযাত্রাকে বেগবান করে।

তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রশ্নে দায়িত্বশীলদের আরও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। কেবল প্রতীকী উদযাপনে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

বৈষম্যহীন সমাজ গঠনের কথা বলা হলেও বাস্তবে শ্রমিক শ্রেণির সঙ্গে বৈষম্য রয়ে গেছে। এ অবস্থার পরিবর্তনে রাষ্ট্র, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। এজন্য রাষ্ট্র, মালিকপক্ষ ও শ্রমিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মে দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা মোস্তফা জামান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০