শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মাদকবিরোধী সচেতনতা ও তারুণ্যের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো ‘রান সিরাজগঞ্জ ৭.৫ কি.মি. ম্যারাথন

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :

“মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় মন ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “রান সিরাজগঞ্জ ৭.৫ কি.মি. ম্যারাথন-২০২৬”। তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া, সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা জেলার ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার (১৫ মে ২০২৬ খ্রি.) সকাল ৬টায় পৌর শহরের বাজার স্টেশন এলাকার ঐতিহাসিক মুক্তির সোপানের সামনে থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের যৌথ উদ্যোগে আয়োজিত এ ম্যারাথন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাটি বাজার স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে গিয়ে শেষ হয়। পুরো শহরজুড়ে এসময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। প্রতিযোগীদের উৎসাহ দিতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ করতালি ও শুভেচ্ছা জানান।

ম্যারাথনের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। ফলে তারা ধীরে ধীরে মাঠের খেলাধুলা ও সামাজিক কার্যক্রম থেকে দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তোলে। অন্যদিকে মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। মাদকাসক্ত ব্যক্তি তার সৃজনশীলতা, কর্মক্ষমতা ও লক্ষ্য অর্জনের শক্তি হারিয়ে ফেলে। তাই তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

ম্যারাথন শেষে হার্ড পয়েন্ট এলাকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সম্মাননা মেডেল প্রদান এবং পরিবেশবান্ধব গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা মেডেল, নগদ অর্থ ও গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের সদস্য সচিব মোঃ মোরাদুজ্জামান মুরাদ, আয়োজক কমিটির সদস্য মোঃ রিয়াল তালুকদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী ও আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের আহ্বায়ক মোঃ মোরাদুজ্জামান মুরাদ। তিনি বলেন, তরুণদের সুস্থ ও মাদকমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। ভবিষ্যতেও সিরাজগঞ্জে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এবং সাবেক কাউন্সিলর কবি তাজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য জিয়াউর রহমান রোকন, মোঃ মাকছুদুল ইসলাম তামিম, মোঃ সজীব সরকার, মোঃ মোহাইমেন তামিম, বৃক্ষপ্রেমী মোঃ শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ১৬ মিনিট ০৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন মোঃ আশরাফুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ পারভেজ এবং তৃতীয় স্থান অর্জন করেন মোঃ হানিফ। এছাড়াও চতুর্থ স্থান অধিকার করেন মোঃ সায়েম। নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন সুমাইয়া। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা, সামাজিক বন্ধন ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাই পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণের প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে।

সব মিলিয়ে “রান সিরাজগঞ্জ ৭.৫ কি.মি. ম্যারাথন-২০২৬” শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং মাদকবিরোধী সামাজিক আন্দোলন, সুস্থ জীবনধারার আহ্বান এবং তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০