Download Photocard
তানোর প্রতিনিধিঃ
তানোরে বাকপ্রতিবন্ধী কিশোর কে মোবাইল কিনে না দেয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো ফায়ার সার্ভিস।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারী ২০২৬) সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের বিলে এমন ঘটনা ঘটে। কিশোরের নাম সুমন সে একই গ্রামের মাহাতাব হোসেনের পুত্র।
জানাগেছে, শুক্রবার সকালে চিমনা গ্রামের পাশে বিলের মাঝে হাই ভোল্টেজের খুঁটিতে চড়ে বসে থাকতে দেখতে পান কিছু কৃষক। সাথে সাথে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করা হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তানোর ফায়ার সার্ভিস টিম তাকে খুটি থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।






