শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস২০২৬ উদযাপন

Download Photocard

রাজশাহী,প্রতিনিধি :: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। 

দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মেট্রোপলিটন পুলিশ,  বিভিন্ন উন্নয়ন ও মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। 

র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, উন্নয়ন কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণিল সাজে সজ্জিত এই র‌্যালিতে নারীদের অধিকার রক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।
র‌্যালি শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “রাজশাহীর নারীরা আজ শিক্ষা, প্রশাসন ও ব্যবসায়িক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে। তবে এখনো সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। একটি স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

পরে  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে  আরএমপি পুলিশ কমিশনার ড. জিললুর রহমান, মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, পরিষদের নেত্রী আফরোজা খান, হেলেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০