শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে সিআইডি পুলিশ কর্মকর্তা ও বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণার অভিযোগে কাওসার হোসেন তমাল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার কাওসার হোসেন তমাল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে।
জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভবানীনগর এলাকার তরুণী মোসা. নাসরিন জাহানের (২৫) সঙ্গে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুকে পরিচয় হয় কাওসারের। পরিচয়ের সূত্র ধরে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় তারা দেখা করার সিদ্ধান্ত নেন। এদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে নগরীর চিড়িয়াখানার গেটের সামনে তারা দেখা করেন। এ সময় নাসরিন জাহানের সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় অভিযুক্ত কাওসার নিজেকে সিআইডি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। পরে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে আলাপচারিতা শুরু করেন। একপর্যায়ে কাওসারের কথাবার্তা ও আচরণে নাসরিন ও তার বোনের সন্দেহ হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ৪৯তম বিসিএস ক্যাডার এবং সিআইডি কর্মকর্তা হিসেবে দাবি করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তিনি ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করতে বাধ্য হন।
পরে ভুক্তভোগী নাসরিন জাহান বিষয়টি রাজপাড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাওসারকে গ্রেফতার করে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, অভিযুক্ত যুবক ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর নিয়মিত মামলা দাযের করে শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০