শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহীতে বিপুল পরিমান মাদক জব্দ করেছে বিজিবি

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট ও নগরীর দামকুড়া থানার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| তবে এসব ঘটনায় জড়িত মাদক কারবারিরা পালিয়ে গেছে|
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকালে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়|
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র একটি আভিযানিক দল চারঘাট থানার রাওথা এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা ও ৩০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়|
এর আগে রাত সাড়ে ১২টায় চরমাজারদিয়া বিওপি’র একটি দল দামকুড়া থানার বরেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ২৮০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ, ১০ বোতল টাসকোরেক্স কফ সিরাপ এবং ১ বোতল চকো কফ সিরাপ জব্দ করা হয়| একই রাত ২টায় ইউসুফপুর বিওপি’র টহল দল চারঘাট থানার মুক্তারপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করে|
বিজিবি জানিয়েছে, পলাতক কারবারিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে| জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি|

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০