শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত

Download Photocard

রাজশাহী প্রতিনিধি : “জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর” এই প্রতিপাদ্যে রাজশাহী মহানগরীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর লক্ষিপুরে অবস্থিত ডাক বিভাগের কার্যালয় থেকে একিটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উত্তরাঞ্চল রাজশাহীর পোস্ট মাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ডাক জীবন বিমার রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহবুব হোসেন ও রাজশাহী জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান। 

সভায় বক্তারা বলেন, ডাকবাক্স, ডাকঘর, ডাকপিয়ন এসব শব্দ আজকের যুগে খুব প্রয়োজনীয় না হলেও একসময় মানুষের মন এসবেই পড়ে থাকতো। দিনের পর দিন অপেক্ষা করে থেকেছে ডাকপিয়নের জন্য। সবই এখন আধুনিকতার আলোতে পুরাতন স্মৃতিতে ঠাঁই নিয়েছে। ডিজিটাল যুগে এসে আগের আবেদন হারিয়ে গেলেও ডাক বিভাগকে নিয়ে সময়োপযোগী চিন্তাভাবনা করছে সরকার। ইতোমধ্যে কিছু কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। 

বক্তারা আরো বলেন, ই-কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশব্যাপী ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্য যেকোনো প্রতিষ্ঠানের নেই। 

এছাড়াও দিবসটি উপলক্ষে পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০