শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে মহানগর যুবদলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|
সোমবার দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়|
মানববন্ধন শেষে ওসির প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়| কমিশনার ছুটিতে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ আল মামুন|
মানববন্ধনে যুবদল, ছাত্রদল ও ¯ে^চ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দেন| তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহী জেলা মোটর শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে| ওই ঘটনার জেরে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানার (১৯ ন¤^র ওয়ার্ড দক্ষিণের) যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ|
বক্তারা দাবি করেন, টার্মিনাল এলাকায় সংঘর্ষের প্রকৃত আসামি বাসচালক মিজানুর রহমান মিজান| তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতা নিজাম আলীকে গ্রেফতার করা হয়েছে|
তাদের ভাষ্য, নিজাম আলীকে গ্রেফতারের পর মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি-সহ নেতাকর্মীরা থানায় গিয়ে ওসির কাছে জানতে চাইলে তিনি জানান, নিজাম আলী টার্মিনাল মামলার আসামি| পরে মামলার বাদী মোঃ আবুল কাশেম টুলু থানায় উপস্থিত হয়ে নিজাম আলী মামলার আসামি নন এবং তাকে ভুলবশত গ্রেফতার করা হয়েছে বলে জানান| এরপরও তাকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়| পরে তাকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়|
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বোয়ালিয়া থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং, হামলা-ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নানা ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি|
বক্তারা দ্রুত বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন|
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলামের বক্তব্য জানা যায়নি| অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আল মামুন বলেন, পুলিশ কমিশনার স্যার ছুটিতে আছেন| তিনি অফিসে যোগদানের পর বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০