,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড ও কারাদণ্ড
পঞ্চগড়ে অমর খানা ইউনিয়নে অসহায় পরিবারের পাশে বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান
জামালপুরে মাদকের বিরুদ্ধে মুসলিমাবাদে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় জরিমানা
সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ
তাড়াশে ১০ অসহায় পরিবারের মাঝে অটোরিকশা উপহার দিলেন এমপি আয়নুল হক
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
সিরাজগঞ্জের রায়পুর কবরস্থানে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচিতে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প

রাজশাহীতে ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফটোকার্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা  থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত মো. আল-আমিন (২২) রামনগর এলাকার মো. নুরুল ইসলামের পুত্র। 

গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ রোববার র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব -৫ এর মিডিয়া অফিসার লে. এফএমবিএস আল মোমেন জানান, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল জানতে পারে যে গোদাগাড়ীর হেলিপ্যাড এলাকায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোসসহ তাকে আটক করে৷ 

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে উক্ত এলাকাসহ বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্যগুলো সে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। এই ঘটনায় আল আমিনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ