শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীর চারঘাট সিমান্তে ফেনসিডিল,ইয়াবাসহ ট্যাপেন্টাডল জব্দ

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা চারঘাটে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে।
শনিবার (৩০ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চারঘাট বিকল্প বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল মেরামতপুর এলাকার একটি কলা বাগানে অবস্থান নেয়। এক পর্যায়ে পদ্মা নদীর চর দিক থেকে একজন মাদক কারবারী প্লাস্টিকের ব্যাগ হাতে বাগানের দিকে এগোতে থাকলে বিজিবি সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কারবারী ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে ভারতীয় ফেনসিডিল ৬বোতল, ইয়াবা ১০০পিস এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট ৭০ পিস জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০