শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীর পবায় গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে গাঁজা ও বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় নগরীর পবা থানার কৈপুকুরিয়া এলাকার জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ গ্রাম গাঁজা ও ৭৫০ মিলিলিটার বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ জয়নাল আবেদীন (৬৬) ও মোঃ বিচ্ছাদ আলী (২৯), দু’জনই একই এলাকার বাসিন্দা।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশ জানতে পারেন, জয়নাল আবেদীনের বাড়িতে গাঁজা ও বিদেশি মদ বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কৈপুকুরিয়া এলাকার বর্ণীত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ ফরহাদ আলীর নেতৃত্বে এসআই প্রতাপ কুমার রায় সঙ্গীয় ফোর্স। এ সময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ গ্রাম গাঁজা ও ৭৫০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০