শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহীর পুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে উপজেলার কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পুঠিয়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় রাজশাহী নগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে মোহাম্মদ বেল্লাল (৩৪) এবং পুঠিয়া থানার বড় কান্দা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন রশিদের ছেলে মোঃ মেহেদী হাসানকে (২৮)।
ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আসামিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনা হলে তারা দোষ স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে অর্থদণ্ডের ক্ষেত্রে কারাদণ্ড কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০