শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহী-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমানের গণসংযোগ

Download Photocard

রাজশাহী প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান ব্যাপক গণসংযোগ করেছেন। 

 বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলার কলমা ইউনিয়নের বংপুর, চোৎপুর, বিল্লিসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা চালান।

গণসংযোগকালে তিনি কলমা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

বিকেলে তিনি কলমা মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন। এ সময় অধ্যাপক মজিবুর রহমান বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি আব্দুল কাদির ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০