শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাজশাহী-২ আসনের ২০নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নগরীর ২০ নং ওয়ার্ড। আজ এই প্রচারণায় অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজা রিটন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
শনিবার সকাল থেকেই ২০ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় ধানের শীষের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন বিএনপির নেতাকর্মীরা। প্রচারণাকালে প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং রাজশাহীর উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণায় বিশেষ উপস্থিতিতে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজা রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। তারা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় জনতা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী প্রচারণাটি একটি বিশাল শো-ডাউনে রূপ নেয়।
নেতৃবৃন্দ জানান, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০