শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনের দিন ফুটবল প্রতীকের নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শনিবার বিকেলে তাঁর পক্ষ থেকে মোহনপুর উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল শেখ হাবিবার গ্রামের বাড়িতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সরাসরি দুঃখ প্রকাশ করে।

ঘটনাটি ঘটে নির্বাচনের দিন দুপুরে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে। অভিযোগ অনুযায়ী, ওই সময় ফুটবল প্রতীকের প্রার্থী শেখ হাবিবা লাঞ্ছিত হন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার বিকেলে মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেখ হাবিবার বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন। প্রতিনিধি দল নির্বাচনের দিন ঘটে যাওয়া ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকার আশ্বাস দেয়।

বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনছার আলী, সাবেক সাধারণ সম্পাদক এনতাজ আলী সরকার, ঘাসিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জোলহাস উদ্দিন দুলালসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে শেখ হাবিবার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে আলোচনা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০