শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাণীশংকৈলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Download Photocard

রানীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

রাণীশংকৈলে “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি ও দেশের কল্যাণে কাজ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়।
আজ (৮ অক্টোবর ২০২৫ ইং) রোজ বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হানিফ, তথ্য কর্মকর্তা মোছা. হালিমা, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, মহিলা দলের নেত্রী আনারকলি, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, ছাত্র সমন্বয়ক তারেক মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সম্মিলিতভাবে সকলকে কাজ করতে হবে। রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এনজিও কিশোর কিশোরী ও মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০