Download Photocard
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। (২০ অক্টোবর ২০২৫ইং) রোজ সোমবার দিবাগত রাতে পৌর শহরের শিবদিঘী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানে ইয়াবা সেবন করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রানীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের আমজাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২) এবং মহলবাড়ি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে নাজিমুল ইসলাম (২৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ও মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





