শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রানীশংকৈলে পেটের ব্যথা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাজারী বেগম (৭০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৩ আগস্ট) উপজেলার কাশিপুর ইউনিয়নের কাসাত গ্রামে এ ঘটনা ঘটে। বাজারী বেগম ওই এলাকার মৃত টুকুন মিয়ার স্ত্রী। রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাজারী দীর্ঘদিন ধরে প্রচন্ড পেটের ব্যথায় ভুগিতেছিল। ঘটনার দিন সকালে বাড়ির সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের সরের সাথে রশি দিয়ে ফাঁস লাগা বাজারী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়ে পরিবারের সদস্যরা। চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের লোকজন জানান, বাজারী বেগম দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। অসহ্য পেটের ব্যথা সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরিবার,স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান জানান, অসহ্য পেটের ব্যথা সহ্য করতে না পেরে বাজারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০