শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রানীশংকৈল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ব্যারিস্টার রুকুনুজ্জামানের মতবিনিময় অনুষ্ঠিত

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন। ( ১৪ আগস্ট ২০২৫ ইং) রোজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় | রাণীশংকৈলের কৃতি সন্তান ব্যারিস্টার রোকন স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাজ্যের লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি (বার-অ্যাট-ল) অর্জন করেন। ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের আইনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। মতবিনিময় সভায় তিনি বলেন, “আমি এ এলাকার সন্তান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এলাকার উন্নয়ন ও আমার কর্মকাণ্ড তুলে ধরতে আপনাদের সহযোগিতা কামনা করছি। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী। বক্তব্য দেন প্রেসক্লাব সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম (ইত্তেফাক) সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক কালবেলা)। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মাহাবুব আলম (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী (সমতল) সদস্য কুসমত আলী (দৈনিক তিস্তা) রফিকুল ইসলাম সুজন (এনটিভি), মাসুদ রানা লেমন (সকালের সময়), জাহাঙ্গীর আলম (আমার সংবাদ), খালেদ মাহমুদ সুজন (জবাবদিহি), আবু জাফর (বাংলাদেশ সমাচার), আব্দুর জব্বার (চ্যানেল ২১), তাহেরুল ইসলাম (রূপালী বাংলাদেশ), রাকিব ফেরদৌস (আমার বার্তা) আরো অনেকে |

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০