সিনিয়র রিপোর্টার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি”বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের কাজিপুর, ঝাপড়া অভিরাম, হরিচরণ এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ প্রচার সম্পাদক ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান ।
রেজাউল বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে ধানের শীষকে বিজয় করতে হবে।
এসময় স্থানীয় বাজার, দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মহির ঘোষ, তাইজুল ইসলাম, গোলাম রব্বানী, বাবলু শফিকুল,কামাল পাশা ও হান্নানসহস্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।





