শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রায়গঞ্জে কালর্ভাটের মুখ বন্ধ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করায় ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

Download Photocard


রায়গঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে কালর্ভাটের মুখ বন্ধ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে মাটি ভরাটের অভিযোগে তিন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দাইকোনা ষোলমাইল জোড়পুকুর নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, উক্ত স্থানে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে আবাদি জমির পাশে ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট করছিল। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তিনজনকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে চান্দাইকোনা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন কে ৫০ হাজার, বগুড়া জেলার শেরপুর থানার রোরুয়া গ্রামের সোলায়মান হোসেন খানের পুত্র মোশাররফ হোসেন কে ১ লাখ ৫০ হাজার টাকা ও চান্দাইকোনা গ্রামের ওসমান আলীর পুত্র শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা সহ মোট ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এছাড়াও দুই দিনের মধ্যে ভরাটকৃত মাটি অপসারণ করে স্থানটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০