শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রায়গঞ্জে ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আব্দুল আজিজের বাঁচার আকুতি

Download Photocard

মোঃ সোহান সেখ:

বাঁচতে চান মলদ্বার ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আব্দুল আজিজ (২৩)। তার স্বপ্ন ছিলো পড়াশোনা শেষ করে বাবার সংসারের হাল ধরা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু মরণব্যাধি ক্যান্সার আব্দুল আজিজের সেই যাত্রাপথের প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তবুও সে অসুস্থতার বাধা ডিঙিয়ে বাঁচতে চান।

আব্দুল আজিজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের একমাত্র ছেলে ও সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

পরিবার জানায়, ২০২৪ সালের জুন মাসে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে আব্দুল আজিজের শরীলে মলদ্বার বা কোলন নামক ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত হন। পরবর্তীতে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আফজাল হোসাইনের পরামর্শ অনুযায়ী ১২টি কেমোথেরাপি নেন আব্দুল আজিজ। তবে এতেও সুফল না হওয়ায় ওই চিকিৎসক বর্তমানে তাকে ওরাল রিহাইড্রেশন ও ইনজেকশন থেরাপি দিচ্ছেন।

একই সঙ্গে চিকিৎসকরা তাদের জানিয়েছেন পরিপাকতন্ত্রে ক্যান্সার পুনরায় ছড়িয়ে পড়ছে। অতিদ্রুততার সঙ্গে তাকে দেশের বাইরে নেয়া প্রয়োজন। চিকিৎসকের এই পরামর্শ অনুযায়ী ভারতে নিয়ে কোলন ক্যান্সারের চিকিৎসা করতে প্রয়োজন অন্তত ২৫ লাখ টাকা। যা ওই পরিবারের পক্ষে আদৌ সম্ভব নয়।

এদিকে একমাত্র ছেলে সন্তানকে মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে বাঁচাতে বাবা হাবিবুর রহমান ইতিমধ্যে ১০-১২ লাখ টাকা ব্যয় করেছেন। এতদিন এই চিকিৎসাসেবা নিজে চালিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আর পারছেন না।

আব্দুল আজিজের বাবা হাবিবুর রহমান বলেন, আমার ছেলে অত্যন্ত মিশুক, প্রাণবন্ত ও মিষ্টভাসী। বরাবরই বলত, ও পড়াশোনা শেষ করে অসহায় মানুষের জন্য কাজ করবে। অথচ আমার সেই ছেলে আজ মৃত্যুর প্রহর গুনছে। তিনি তার একমাত্র ছেলে আব্দুল আজিজের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবান ও মানবিক মানুষগুলোর কাছে সহায়তা চেয়েছেন।

সাহায্য পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট মোঃ আব্দুল আজিজ,
হিসাব নং- ০১০০২৫০১৩২৪৬২ জনতা ব্যাংক লিমিটেড, ধানগড়া শাখা, সিরাজগঞ্জ। মোবাইল ব্যাংকিং- বিকাশ (পার্সোনাল) ০১৭২২-৯৫৩০৪৫।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০