শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে ক্ষিরতলা আদিবাসি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণ করলেন- ইঞ্জিনিয়ার কামাল হোসেন

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) :
“মাদক ছেঁড়ে মাঠে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ ধামাইনগর ইউনিয়নে  ৮ টি জেলার আদিবাসিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী ক্ষিরতলা আদিবাসি যুব সমাজের  আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী  ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধনী  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজিমুদ্দিন কাজি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও (সিরাজগঞ্জ ৩,  রায়গঞ্জ,  তাড়াশ, সলঙ্গা) ধানের শীর্ষ প্রতীকের মনোনায়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।

এসময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, আমাদেরকে মাদকমুুক্ত সমাজ গঠন করতে যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে।  মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আদিবাসি যুব সমাজের এ সুন্দর আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দ‚রে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম।ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তোলার অন্যতম মাধ্যম। প্রতিটি প্রতিযোগিতায় হার জিত থাকবেই তা মেনে নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে হবে। তাছাড়া মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে। খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে।  

এসময়ে  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সামছুল ইসলাম,
তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গৌস্বামী,  রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ নবীর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন সেখ, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সরকার, যুগ্ম – আহবায়ক আশরাফুল আলম খান, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিন্নাহ, সোনাখাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তছির, ধামাইনগর ইউনিয়ন  ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়সাল রহমান বাপ্পী, সহ-  সোনাখাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ও গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য : আদিবাসি যুব সমাজের উদ্যোগে  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত মিনিটে দুই দল ড্র করে। এর পরে
ট্রাইবেকারে সমতা না হওয়ায় দুই দলের  অধিনায়কদের
মতামতের মাধ্যমে পয়সা দিয়ে ট্রস করা হয় এতে রাজশাহী ফুটবল আদিবাসি দল পরাজিত হয় এবং
বিজয়ী হয়  গাজীপুর আদিবাসি ফুটবল দল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০