শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রায়গঞ্জে জামায়াতের রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ জুন ২০২৫) সকাল ৭টায় রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম।

বৈঠকে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা আমীর মোঃ আলী মর্তুজা এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, সিরাজগঞ্জ শহর আমীর অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ এবং রায়গঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ খোরশেদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, তারবিয়াত সম্পাদক নজরুল ইসলাম এবং কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আলী, গোলাম আজম ও সুমন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, এ রুকন শিক্ষা বৈঠকে উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারিসহ মহিলা রুকনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০