শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫

Download Photocard

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ২ যাত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার (৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম। অন্যজন উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস।

আহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে বাঁকীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশু সহ ২ যাত্রী নিহত হয়। এবং অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠাবে বলে জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০