,
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেলকুচিতে সুবিধাভোগীদের মাঝে অনুদান সামগ্রী,গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ
পঞ্চগড়ে দেবীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
সিরাজগঞ্জে রেলওয়ে কলোনি স্কুল সংলগ্ন সড়কের বেহাল দশা,বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী যুগ্মসচিব পদে পদোন্নতি
সলঙ্গায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভিপি আইনুল হক
সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন
শাহজাদপুরে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার
তাড়াশের ঐতিহ্যবাহী নওগাঁ হাটে অবাধে বিক্রি হচ্ছে রিং ও কারেন্ট জাল
সিংড়ার চলনবিলে দেশীয়় প্রজাতি মাছের আমদানি,দিনদিন বাড়ছে চাহিদাও

সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন

ফটোকার্ড

মোঃ শামীম রেজা, সিংড়া(নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া পৌরসভার উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের কৃষি জমি এবং জলাশয়ে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক নির্দেশনায় এই জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।

​শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ৮টায় দক্ষিণ দমদমার জোলার বাতা ব্রিজ এলাকায় এমপি আনুর পক্ষে এই কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হিরাদুল ইসলাম ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির,পৌর যুবদলের আহবায়ক এ্যাড. নাজমুল হক,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও এমপি’র একান্ত সচিব কাজল সরকার ,যুব নেতা এবি সিদ্দিক,কলম ইউনিয়নের ছাত্রদলে সদস্য সচিব সামিউল ইসলাম প্রমুখ।

​কচুরিপানা অপসারণের গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, দীর্ঘ দিন ধরে বিলের একাংশে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এর ফলে স্থানীয় কৃষক ও জেলেদের নৌকা চলাচল ও মাছ ধরার কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

​তিনি আরও বলেন, “জনসাধারণের এই দীর্ঘদিনের সমস্যা নিরসনে নাটোর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্যারের নির্দেশনায় এই কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। এটি সম্পন্ন হলে বিলে অবাধে মাছ ধরা ও যাতায়াত সহজ হবে। পাশাপাশি আগামী বোরো মৌসুমে কৃষকরা কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে ধান চাষ করতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

শেয়ার করুনঃ