শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রায়গঞ্জে অবৈধ সংযোগে বাঁধা দেওয়ায় মারপিট, অতঃপর মামলা

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জে অবৈধ বৈদ্যুতিক চোরাই লাইন টানানোর সময় তা বাঁধা দেওয়ায় অতুর্কিত হামলা মামলা লুট ও মারপিটের ঘটনা ঘটেছে। রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় ও মামলাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮নভেম্বর) রাত ৮ঘটিকার দিকে শ্রীরামপুর গ্রামের কমলা বেগম ও জয়নাল আবেদীন এর বসত ঘরের উপর দিয়ে বৈদ্যুতিক চোরাই লাইন টানানোর সময় তাঁরা বাধাঁ দিলে আজগর আকন্দের পুত্র ইয়ামিন ও এরশাদ দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে জয়নাল আবেদীনকে লোহার শাবল দিয়ে গুরুত্বর ভাবে আঘাত করে এবং একই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী হোসনেয়ারা জয়নাল আবেদীনকে লোহার রড দ্বারা মাথার বাম ও গলার ডান পাশে আঘাত করে। এসময় তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে রায়গঞ্জ সেনা ক্যাম্পে নিয়ে আসলে কমান্ডার দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
বাদী আব্দুল মালেক জানান, আমরা আজগর আকন্দ গং দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত। তারা নানাভাবে আমাদের অত্যাচার করতে থাকে। সম্প্রতি অবৈধ সংযোগ বাঁধা দেওয়াকে কেন্দ্র করে আমাদের পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আহত করে এলাকায় ভয়ভীতি দেখিয়ে আসছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছি।
বিবাদী আজগর আকন্দর পুত্র আব্দুল কাদেরকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০