শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আগামী এক মাসের মধ্যে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে,ইনশাআল্লাহ- ইকবাল হাসান মাহমুদ টুকু

Download Photocard


হারুন অর রশিদ খান হাসান :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,কেন্দ্রীয় জাম মসজিদের প্রধান গেট ও পিছনে নিরাপত্তা গেট নির্মাণ সহ মসজিদের সৌন্দর্যবর্ধণে কাজ শুরুর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় জামে মসজিদের শতবর্ষের পুরোনো মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে এবং শতবর্ষের পুরানো মাদ্রাসাটির নাম কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসায় রুপান্তর করা হয়েছে এবং এর বহুতল ভবনের নির্মাণ কাজ আগামী একমাসের মধ্যেই শুরু করা হবে-ইনশাআল্লাহ।
শুক্রবার ( ১৪ নভেম্বর ২০২৫খ্রীঃ) সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজের খুৎবা পাঠের আগে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নকশা প্রদর্শন ও মুসলমানদের অনুমোদন শেষে বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, যা পরকালে জান্নাতে ঘর লাভের নিশ্চয়তা দেয় এবং মৃত্যুর পরেও এই সওয়াব অব্যাহত থাকে। এটি সাদাকায়ে জারিয়াহ হিসেবে গণ্য হয় এবং এর মাধ্যমে ইসলাম প্রচারেও সহায়তা হয়। যতক্ষণ এই মসজিদ বা মাদ্রাসার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে, ততক্ষণ নির্মাণকারীর আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে। 


তিনি বলেন, মাদ্রাসায় দান করলে, যতদিন সেখানে কোরআন-হাদিসের শিক্ষা চালু থাকবে, ততদিন দাতা ব্যক্তির আমলনামায় নেকি যুক্ত হতে থাকবে যারা মানুষকে ইলম শিক্ষা দেয়, তাদের ইলম থেকে যারা আমল করে, তাদের সমপরিমাণ নেকিও আমলনামায় যুক্ত হতে থাকে, যা নির্মাণকারীকে প্রভাবিত করে। 
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ তানহা, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলাল,সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি পিপি এডভোকেট রফিক সরকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,মোস্তফা নোমান আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জুম্মা নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।
সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান এক সাথে কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা আাদয় করে মোনাজাতে শরীর হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০