শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শতাব্দীর প্রার্থনার আলোয় আলোকিত সিরাজগঞ্জের দুইশ’ত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
ইতিহাসের দীর্ঘ পথচলা অসংখ্য স্মৃতি ভক্তির অশ্রু প্রার্থনার ধ্বনি আর মানুষের অকৃত্রিম ভালোবাসা বুকে ধারণ করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জের দুই শত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির। এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং সিরাজগঞ্জবাসীর আত্মার বন্ধন আবেগের আশ্রয় আর আস্থার এক চিরন্তন প্রতীক


যুগের পর যুগ ধরে এই মন্দির হয়ে উঠেছে হাজারো মানুষের সুখ-দুঃখের সাথী। ভোরের ঘণ্টাধ্বনি,সন্ধ্যার আরতি, ধূপের গন্ধ আর ভক্তদের প্রার্থনায় প্রতিদিন যেন নতুন করে প্রাণ ফিরে পায় এই পবিত্র প্রাঙ্গণ। এখানে এলে মনে হয় সব ক্লান্তি সব কষ্ট যেন মায়ের চরণে বিলীন হয়ে যায়। কেউ আসেন মানসিক শান্তির খোঁজে কেউ আশীর্বাদ নিতে আবার কেউ শুধু এই প্রাচীন মন্দিরের পবিত্র পরিবেশে কিছুটা সময় কাটিয়ে হৃদয়ের প্রশান্তি খুঁজে নিতে।
সিরাজগঞ্জ শহরের বহু প্রবীণ মানুষের শৈশব-কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে এই কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরকে ঘিরে। কত পূজা,কত উৎসব, কত আনন্দ-বেদনার মুহূর্ত এই মন্দিরের আঙিনায় ইতিহাস হয়ে আছে তার হিসাব নেই। সময় বদলেছে শহর বদলেছে মানুষ বদলেছে কিন্তু বদলায়নি এই মন্দিরের প্রতি মানুষের শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা। বিশেষ করে দুর্গাপূজা, কালীপূজা,জন্মাষ্টমী,রথযাত্রা,চতুর্দশী,সরস্বতী পূজা,মহানাম যজ্ঞ অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন প্রার্থনা করতে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই মন্দির দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি মানবিকতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও পরিচিত।

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,এই মন্দির আমাদের গর্ব আমাদের আত্মার ঠিকানা। দুই শত বছরের ইতিহাস বহন করা এই পবিত্র স্থান শুধু একটি উপাসনালয় নয় এটি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি বিশ্বাস ও ঐতিহ্যের ধারক। ছোটবেলা থেকে এই মন্দিরকে ঘিরে মানুষের যে ভালোবাসা দেখেছি সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আমরা চাই আগামী প্রজন্মও এই ঐতিহ্যকে ভালোবেসে আগলে রাখুক।তিনি আরও বলেন,মানুষ এখানে শুধু পূজা করতে আসে না তারা আসে মনের শান্তি খুঁজতে। মায়ের আশীর্বাদ নিতে এসে অনেকেই চোখের জল ফেলেন আবার হাসিমুখে ফিরে যান। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

এছাড়াও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন বলেন,আমাদের সকলের প্রিয় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির সিরাজগঞ্জের মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। এই মন্দির সামাজিক বন্ধন ও সম্প্রীতিরও প্রতীক। এখানে সকল শ্রেণি-পেশার মানুষ একসাথে মিলিত হন প্রার্থনা করেন ভালোবাসা ভাগাভাগি করেন। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন,আমরা চাই এই প্রাচীন মন্দির শুধু বর্তমান নয় ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ইতিহাস ও আস্থার প্রতীক হয়ে বেঁচে থাকুক। সকলের সহযোগিতা ও ভালোবাসায় আমরা এই পবিত্র স্থানকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই। দুই শত বছরের এই প্রাচীন মন্দির আজও যেন নীরবে বলে যায় বিশ্বাসের গল্প ভালোবাসার গল্প এবং প্রার্থনার গল্প। মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নেওয়া এই কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির শুধু একটি স্থাপনা নয় এটি সিরাজগঞ্জের আত্মা,ইতিহাস ও চিরন্তন ভালোবাসার এক পবিত্র নাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০