শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে শহিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষক ও পরিচালকের বিরুদ্ধে মামলা

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ শহিদ ক্যাডেট একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২)–এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শিক্ষার্থী এস এম ফারহান সাদিক ফাহিমের (১২) বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহিদ ক্যাডেট একাডেমির আবাসিকে থেকে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহিম গত ১৭ জুলাই অসুস্থতার কারণে সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় শিক্ষক বুলবুল ক্ষিপ্ত হয়ে তাকে বেত্রাঘাত ও মারপিট করেন। এতে ফাহিম গুরুতর আহত হয়। পরে তাকে ‘মেরে ফেলার’ হুমকি দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলা হয়।

পরদিন ১৮ জুলাই ফাহিমের মা-বাবা তাকে দেখতে গেলে সহপাঠীদের মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ছেলের শরীরে গুরুতর জখমের চিহ্ন দেখতে পেয়ে তারা ফাহিমকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ রয়েছে, ঘটনার বিচার চাইতে গেলে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু প্রথমে আশ্বাস দিলেও পরে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ফাহিমের বাবাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। থানায় অভিযোগ দিলেও কোনো সাড়া না পাওয়ায় আদালতে মামলা করা হয় বলে জানান বাদী।

এ বিষয়ে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে তার অভিভাবকরা আমার কাছে আসেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০